Lesson 1 : Start Begging | দু’য়ায় শুরু
0/1
Lesson 2 : Allah is Greater | কিভাবে আল্লাহর বড়ত্ব ঘোষণা করবো?
বাক্য বা শব্দ নয়, বরং স্মরণ করতে হবে আল্লাহকে।
কিভাবে করবেন?
0/1
Lesson 3 : Features of a Musalli | মুসল্লি হতে চাইলে…
আপনি হয়তো আল্লাহর দৃষ্টিতে মুসল্লিই নন।
আমার বা সমাজের চোখে মুসল্লি হয়ে কী লাভ, বলুনতো?
আপনি কি আল্লাহর দৃষ্টিতে মুসল্লি তথা সত্যিকারের সলাত আদায়কারী হতে চান?
সত্যিই?
তাহলে আপনার মাঝে কিছু বৈশিষ্ট্য থাকাই যাবে না। এবং কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতেই হবে।
হবেই।
কী সেগুলো?
খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেয়া দরকার না?
বুঝে নেয়া দরকার না?
নইলে যে নিজেকে মুসল্লি মনে করতে করতে কবরে চলে যাবো, অথচ...
আচ্ছা, আপনিই বলুন, আজকেই কি নিজের ভুলগুলো জেনে, ফিরে এসে, তাওবা করে, ঠিক হয়ে আমার আল্লাহ'র দৃষ্টিতে মুসল্লি হওয়া দরকার না?
নইলে যে আমরা এমন এক ভয়াবহ পরিণতিতে পড়ে নিজের অনন্তের ধ্বংস নিশ্চিত করে ফেলবো, যেখান থেকে...
সাধারণত এই অতি-গুরুত্বপূর্ণ আলোচনাটা আমি সামনাসামনি কয়েক ঘন্টা সময় নিয়ে করি। আজ সেটাকে ঘনীভূত করে মাত্র ত্রিশ মিনিটে নিয়ে আসার চেষ্টা করেছি।
যারা ওয়ার্কশপটা সামনা-সামনি করেছেন, তারাই বুঝবেন, কাজটা আমার জন্য কতটা ডিফিকাল্ট ছিলো।
একটাই চাওয়া। আপনার যেন উপকার হয়। সলাত যেন ঠিক হয়ে যায়। সলাত ঠিক করার জন্য যা দরকার, যেন অবশ্যই করি।
আমিও যেন আপনার মতো সত্যিকারের মুসল্লীদের একজন হতে পারি। একসাথে আমাদের রব্বের কাছে থাকতে পারি।
আজকের আলোচনাটা শুনার পরে, ফীডব্যাক লেখার আগে গভীরভাবে চিন্তা করিয়েন।
প্রতিটা বৈশিষ্ট্য খুঁটিয়ে খুঁটিয়ে, নিজের সাথে মিলিয়ে, সংশোধনের উদ্দেশ্যে নিজের দোষ আর কমতিগুলো বের করিয়েন।
প্লিজ!
নইলে যে নকল মুসল্লি থেকে আসল মুসল্লি হতে পারবেন না!
---
উল্লেখ্য, শেষের কয়েক মিনিট অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দরকার হলে স্পীড স্লো করে শুনতে হবে। অথবা অন্তত দুইবার শুনে শুনে বুঝে নিতে হবে।
এই কয়েক মিনিট মিস করলেই, বা অন্যমনস্ক হলেই ধরা খাইতে হবে কিন্তু!
0/1
Lesson 4 : Understanding Itminan
সলাত নিয়ে চতুর্থ ভিডিওটা আপলোড করেছি, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে যারা লাইভে ছিলেন।
আজকের আলোচনাটা বুঝে, কাজে লাগালে আপনার সলাত এখন থেকে "ঠিকমতো হবে" ইন-শা-আল্লাহ।
আর কাজে না লাগালে...
অনেক বাধা পেরিয়ে, বহুত কাহিনী করার পরে আজকের আলোচনাটা করতে পারসি। এজন্য আল্লাহর দরবারে...
যাহোক, আলোচনার সময় মশাগুলা আমাকে মোরব্বা বানায়ে ফেলতেসিলো, এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই।
0/1
Lesson 5 :The Opening | Al-Faatihah
আজকের আলোচনাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ।
একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত মন দিয়ে শুনতেই হবে।
শোনা শেষ করে, সলাতে এপ্লাই করার পরেই বুঝবেন কেন বলছি!
এরপরে এমনিতেই আমার জন্য দুয়া করবেন স্বতঃস্ফূর্তভাবে। খুশিতে। আনন্দে।
এই আনন্দ, সলাতের এই অভিজ্ঞতা আপনি কাউকে বুঝাতে পারবেন না।
0/1
Lesson 6 : Ikhlaas and Maún
কী কপাল! কিছুতেই আপনার জন্য সলাতের নেক্সট টপিকটা রেকর্ড করার সময়, সুযোগ মিলছিলো না!
আল্লাহ তা'আলা করলেন কী, দয়া করে আমাকে দিয়ে আলোচনাটা করিয়ে নিলেন কোনোরকম প্রস্তুতি ছাড়াই! সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী!
বিসমিল্লাহ বলে মাইকের সামনে দাঁড়িয়ে গেছি। এরপরে যা মাথায় ছিলো একটানা বলে গেছি, যা কিছু এপ্লাই করার সুযোগ সামর্থ্য দেন আল্লাহ, সেগুলো সংক্ষেপে তুলে আনার চেষ্টা করেছি।
হালাক্বা শেষে ভাইয়েরা নিজ থেকে এসে যখন বললেন যে, আলোচনাটা ভালো হয়েছে (সাধারণত কেউ বলে না এরকম), বুক থেকে প্রচন্ড স্বস্তি আর হামদের নিঃশ্বাস বেরিয়ে এলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!
আপনিও নেক্সট সলাতে এপ্লাই করার নিয়্যাতে "বিসমিল্লাহ" বলে এখুনি দেখে নিন মন দিয়ে। রমাদ্বানের একটা সলাতও যদি একটু বেশি বেটার করা যায়, প্র্যাক্টিস করা যায়, আল্লাহর আরো কাছে যাওয়া যায়...
পুরোটা "বুঝা"র পরে অবশ্যই জানাবেন কমেন্টে, প্লিজ!
0/1
Lesson 7 : Ruku-Sizdah & More | রুকু-সিজদাহ সহ আরো…
আমি করি কি, ভিডিও দেখার সময়ে pause দিই। থামাই। এরপর কয়েকবার নীচু শব্দে আওড়ে শিখে ফেলি। তারপরে ভিডিও প্লে করি।
পরবর্তীতে সলাত কিংবা এপ্লিকেবল জায়গায় বারবার এপ্লাই করে করে, সেটাকে সুপার-ঝালাই করতে থাকি। এই মেথডটা আমাকে লার্নিং এর পরে এপ্লাই করতে প্রচন্ড হেল্প করে। তাই, শেয়ার করলাম।
আর হ্যাঁ, আপনি চাইলে 13:35 মিনিট থেকে শুনতে পারেন, যদি শুরুর গল্পগুলো না শুনে সরাসরি মূল আলোচনায় যেতে চান আর কি!
পুরো আলোচনাটা মন দিয়ে বুঝে নেয়ার পরে অবশ্যই ফীডব্যাক জানাবেন, প্লিজ!
0/1
Lesson 8 : The Last Sitting | শেষ বৈঠক
শেষ বৈঠক। অর্থাৎ তাশাহহুদ, দুরূদ আর দু'আ মাসুরা।
কী করবেন? কী অনুভব করবেন? কিভাবে নিজেকে আল্লাহর সাথে কানেক্ট করবেন শেষ বৈঠকে? কিভাবে কথা বলবেন আল্লাহর সাথে?
এসব নিয়েই আজকের এই আলোচনাটা। আলহামদুলিল্লাহ।
সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নিয়ে কাজে লাগালে ইন-শা-আল্লাহ আপনার সলাত আজ থেকেই...
আল্লাহ আপনাকে কবুল করুন, আপনার আন্তরিকতা আর চেষ্টায় আরো বারাকাহ দিন। এইখানের সলাত থেকে শুরু করে ওইখানে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত দৃঢ়পদ আর অটল রাখুন। আ-মীন।
0/1
Lesson 9 : Surah: At-Takasur
ফাতিহার পরের পঠিতব্য সূরা নিয়ে আজকের আলোচনাটা খুব বেশি সেন্সিটিভ। রিজক্ব বলে কথা!
আসলে, ঈমানের এই পয়েন্টে এসেই আমরা বেশিরভাগ সময়ে ফেইল করি। মেনে নিতে পারি না। আর তাই ঈমানের লেন্সে রিজক্বের বিষয়টা বুঝে নেয়াটা খুবই জরুরী।
তাক্বদীর নিয়ে একাডেমিক্যালি স্টাডি যারা করেছে, রিজক্ব নিয়ে তাদের সাথে যখন ওয়ার্কশপ নিই, সেখানেই প্রায় ছয়-সাত দিন সময় লেগে যায়। ৪০ মিনিটের এই আলোচনাটা তাই, অতি মাত্রায় সংক্ষিপ্ত করা হয়েছে।
আলোচনাকালীন অডিয়েন্স এই ব্যাপারে কমবেশি জানায়, এইভাবে শর্টকাটে বলতে পেরেছি। কিন্তু অনলাইনে যারা শুনবো, দেখবো, আমাদের অনেকেই কিন্তু স্কলারদের কাছ থেকে একাডেমিক্যালি বা প্রাতিষ্ঠানিকভাবে জেনে-বুঝে ইসলামি জ্ঞান অর্জন করি না, করাটাকে পাত্তাও দিই না, অথচ এই ফরজটা বাদে...
দুঃখজনক হলেও সত্যি, এই সবচাইতে ইম্পর্ট্যান্ট ফরজটাকে আমরা "ফালতু ফরজ" হিসেবেই দেখি! আর তা একদম ক্লিয়ারলি বুঝা যায়, যখন দেখি, আমরা ঠিকই ইসলামি ফরজ ইলমের বাইরে বাকি সব জ্ঞানই (যেমন, সায়েন্স, কমার্স, আর্টস) একাডেমিক্যালি শিখি, প্রাতিষ্ঠানিকভাবে শিখি। মজা না?
অথচ বাদবাকি এইসব জ্ঞানগুলো পূর্ণতা পায়, সঠিকভাবে কাজে লাগানো যায়, যখন আমাদের ভিতরে কুরান-সুন্নাহর জ্ঞান প্রপারলি থাকে। কুরআন সুন্নাহর জ্ঞান বিলিয়ন-ট্রিলিয়ন বছরের আখিরাতের ক্যারিয়ারে এতো প্রয়োজন, অথচ সেটাকেই আমরা পাত্তা দিই না, কারণ সত্যি কথা হচ্ছে, আমাদের ঈমানই তো...
যাহোক, এই আলোচনাটা দেখার পরে নীচের প্লে-লিস্টটাও দেখার অনুরোধ রইলো। নইলে ব্যালেন্স হবে না। আর মাথায় অজস্র প্রশ্ন গিজগিজ করবে। সেসব প্রশ্নের কোনোটার উত্তরই কমেন্টে দেয়া সম্ভব হবে না। তাই হালকা হেল্প করার জন্য, নীচের প্লে লিস্টটা দিয়ে রাখলাম। না দেখলে, লাইফে পস্তাবেন, শিওর।
https://www.youtube.com/playlist?list=PLXQp4QHpUTrz4NtgC5q1K9fU10_MT5xX_
বলা বাহুল্য, তাক্বদিরের প্রতি ঈমান কখনোই পূর্ণ হবে না, যদি ঈমানের এই আবশ্যকীয় শাখাটা যথাযথভাবে একাডেমিক্যালি স্কলারের কাছে গিয়ে শিখে, বুঝে নেয়া না হয়। আর তাক্বদীরের ঈমান ঠিকঠাক না করে যে মারা যাবে, সে তো...
ঈমানের ছয়টা শাখার প্রতিটার জন্যই এটা সত্য, যেমন সত্য ঈমানের পাশাপাশি সীরাত, তারীখ, এরাবিক, তিলাওয়াত, উসূল আত তাফসীর, উসূল আল হাদীস আর উসূল আল ফিক্বহের জন্যেও।
আল্লাহ আমাদের সবাইকে হিফাজাত করুন, মাফ করে, পুরোপুরি ঠিক করে দিন। আমাদেরকে এই আলোচনাটা বুঝিয়ে দিন আর ঠিক হবার তৌফিক দিন সবাইকে। আ-মীন।
0/1
Lesson 10 : Falaq-Naas
আপনাদের অনেকেই আরো কিছু সূরা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেছিলেন। আলহামদুলিল্লাহ, আজ প্রিয় এক ভাইয়ের সাথে সুরা ফালাক্ব আর নাস নিয়ে করা আলোচনাটার অডিও রেকর্ড করার তৌফিক দিয়েছিলেন আল্লাহ।
অডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আনন্দ লাগছে খুব।
0/1
Lesson 11 : সুরা লাহাব: আপনি-আমিও কি ওদের মতো না?
আসলে অনেকদিন ধরে এই আলোচনাটা করবার চেষ্টা করছিলাম। পড়াশোনাও করেছি অনেকদিন ধরে। অনেক অনেক আলোচনা শুনেছি, পড়েছি। প্রতিটা শব্দ নিয়ে ঘেঁটেছি। এরপরে আপনার জন্য একদম সিম্পল আর সহজ ভাষায় ডিজাইন করার চেষ্টা করেছি, যেন আল্লাহর কথাগুলো একদম সহজে বুঝে নিয়ে, অপূর্ব সুন্দর একটা মানুষে বদলে যেতে পারেন। অন্তত চেষ্টাটুকু যেন করতে পারেন।
কিন্তু কপাল! কাজের প্রচন্ড প্রেশারে এতদিনেও তৌফিক হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা। আজকে করলাম কি, নিজেকে এক রকম জোর করেই ফ্যামিলির সাথে বসালাম। ফলে, আল্লাহ সহজ করে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
তাই, আমি চাই আপনি সব কমতি আর ভুল-ত্রুটির দিকে খেয়াল না করে, আল্লাহ কী বলেছেন, আল্লাহ কী চাচ্ছেন আপনার-আমার কাছে, সেখানে ফোকাস দিবেন।
কুরআন শেখার জন্য, বুঝার জন্য, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য এক মনে, এক ধ্যানে বুঝে বুঝে একটানা পুরোটা শুনবেন। ঠিক আছে, ইন-শা-আল্লাহ?
এরপরে কমেন্টে মাত্র তিনটা বিষয় জানাবেন, প্লিজ।
এক, আলোচনাটা শোনার সময়ে আপনার অন্তরে কী কী অনুভূতি হচ্ছিলো?
দুই, কী কী রিয়েলাইজেশান হয়েছে পুরোটা মন দিয়ে বুঝে নেয়ার পরে?
এবং তিন, আল্লাহর কথা বুঝে নেয়ার পরে আপনি নিজেকে কিভাবে বদলাবেন আজকে থেকে? নাকি আল্লাহর কথা জেনে-বুঝেও আগের মতোই রয়ে যাবেন?
0/1