Remembrance of Allah

Categories: TouahaCourses
Wishlist Share

About Course

আচ্ছা, আমরা স্মরণ করতে জানি, তাহলে সত্যি সত্যি স্মরণ (জিকর) করি না কেন? পারি না কেন? আজকে বাসার আড্ডাটা ছিলো এটা নিয়েই। এটা কিন্তু একদম ঘরের আড্ডা, কাজেই আড্ডায় যা যা হয়, যেভাবে কথা বলি আমরা, ওভাবেই… তাহলে আপনাকে দিলাম কেন? কারণ, আমাদের মনে হয়েছে, এটা আপনাকে দিলে আপনার অনেক বড় হেল্প হবে। অনেকগুলো ভুল থেকে বের হওয়ার সুযোগ হবে ইন-শা-আল্লাহ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাকে-আপনাকে কেউ কখনো প্র্যাক্টিক্যালি শেখায়নি, যেটা না শিখলে, না বুঝলে, দুনিয়ায়-আখিরাতে কেউ ভালো থাকে না, সম্ভব না, সেই আলোচনার শুরুটা এই আড্ডায় হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি যদি সত্যিই উপকার পান, চেইঞ্জ হন, জানায়েন, প্লিজ। তাহলে পরের আড্ডাগুলাও হয়তো আপনাকে দেয়ার সাহস পাবো ইন-শা-আল্লাহ। বুঝে নিয়ে কাজ করার জন্য, মানার নিয়্যাতে শুনিয়েন প্লিজ, ওকে? বিসমিল্লাহ!

Show More

What Will You Learn?

  • 1) Importance of constant remembrance of Allah.
  • 2) Importance of understanding the meanings of subhanallah, alhamdulillah, allahu akbar and La ilaha Illallah.

Course Content

Lesson 1 : Do You Really Remember?

Lesson 2 : Remember Truly: Align Your Body & Sound Too!
Remember? টাইটেলের আলোচনায় একটা ভুল ছিলো। শুরুতেই সেটা ঠিক করে দিয়েছি। ২ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত সেই ভুল নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যারা সিরিয়াসলি অডিওগুলো নিয়ে নিয়মিত কাজ করছেন, প্রজেক্টে আছেন, লিখছেন, নোট করছেন, তারা অবশ্যই মূল নোটে-লেখায় কারেকশান করে নিবেন। আল্লাহ আমাকে ক্ষমা করুন, সহজ করে দিন। আ-মীন। আলহামদুলিল্লাহ, এই আলোচনায় দুইটা খুব ইম্পর্ট্যান্ট ইনপুট দিয়েছি। ইমাম আন নাওয়াউই'র আল-আযকার বইতে এই অতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পেয়েছিলাম। পয়েন্ট দুইটা আপনি এখন থেকে কাজে লাগালেই বুঝবেন, কী তীব্রভাবে কাজে আসে এই পয়েন্টগুলো! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনার মাঝখানে তরকারীওয়ালার চিল্লাচিল্লি শুনে হাসি আসলে, হাসবেন। কোন সমস্যা নাই। কী আছে জীবনে?

Lesson 3 : আসুন ভাবি কুরআন নিয়ে
যারা এরাবিক শেখার জার্নিটা মাত্র শুরু করেছেন, বা সামনে শুরু করবেন, তারাও ইন-শা-আল্লাহ এই আলোচনাটা থেকে উপকৃত হবেন বলে আশা রাখি। অডিও ক্লিয়ারলি শোনার জন্য হেডফোন ব্যবহার করলে বেস্ট হবে। পুরোটা শোনা শেষে আপনার কুরআন নিয়ে ভাবনায়, চিন্তায়, ভালোবাসায় যদি একটুও চেইঞ্জ আসে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, প্লিজ।

Lesson 4 : Feeling সুবহানাল্লাহ
আল্লাহ আপনার কাছ থেকে একটার পর একটা কেড়ে নিতে থাকবেন। কেড়ে নিতে থাকবেন বলাটা কি ঠিক হচ্ছে? উনারই তো সব, তাই না? উমম্মম্মম, সম্ভবত এইভাবে বলা যায় -- প্রতিটা জিনিসের জন্য একটা পরিমাণ তিনি ঠিক করে রেখেছেন। এবং সেটাই পারফেক্ট। সেই পারফেক্ট সময়ের পরে আপনাকে তিনি সেটা থেকে মুক্ত করবেন। তখন আপনি নিজেকে যাচাই কোরেন। আসলেই কি পরিশুদ্ধ হয়েছি? আল্লাহই কি আমার জন্য যথেষ্ট? সত্যিই? আমি আমার লাইফে উনার ডিসিশান, উনার উইজডম আর ন্যায়বিচার নিয়ে সন্দেহ পোষণ করছি না তো? সলাতে আমরা অন্তর থেকে কেন "সুবহানাল্লাহ" ঘোষণা দিতে পারি না, জানেন? জিকিরের সময়ে বলা আমাদের "সুবহানাল্লাহ"র উচ্চারণ হয় প্রাণহীন। মৃত। বুঝেন তো, না? আরেকটু ভালভাবে কথাটাকে ফীল করতে চান? অন্তর থেকে? তাহলে নরম্যাল স্পীডে এই ভয়েস মেসেজটা একবার শুনুন। প্লিজ। বুঝে, মানার নিয়্যাত নিয়ে খুব মন দিয়ে শুনলে আপনার সলাতে, জিকিরে, এমনকি পুরো জীবনেই একটা চেইঞ্জ আসবে আশা করি ইন-শা-আল্লাহ। প্রতিটা মূহুর্ত নিয়ে তো এভাবেও ভাবা যেতে পারে! একটু অন্যভাবে অনুভব করা যেতে পারে! এর ফলে আমাদের বিষন্নতা, স্ট্রেস, এনজাইটি সব কেটে যাবে নিমিষেই ইন-শা-আল্লাহ। আসুন, শুনে নিই।

Lesson 5 : অনুভবে আলহামদুলিল্লাহ
সলাতে দাঁড়িয়েও আমরা কৃতজ্ঞ হতে পারি না। মন থেকে শুকরিয়া আদায় করতে পারি না। অন্তরের গভীর থেকে Gratitude অনুভব করে, সেটা প্রকাশ করতে জানি না, চাইও না। কিন্তু কেন? সমাধান কি আছে? আলহামদুলিল্লাহ, আছে।

Lesson 6 : Living Laa ilaaha illallah |
সাহাবারা কী বুঝছিলেন যেটা তাদেরকে আমূল বদলে যেতে বাধ্য করসে? পরবর্তীতে পুরা দুনিয়াটাই বদলায়ে গেসে? আমরা তাইলে বদলাই না কেন? কোন বুঝটা না থাকার কারণে আমাদের চরিত্র এতো খারাপ, আর সাহাবাদের চরিত্র এতো মহান ছিলো? কোনটা বুঝে নিয়ে অনুসরণ করার সাথে সাথেই আমাদের চরিত্রও নবী, সিদ্দীক, শূহাদা আর সলিহীনদের মতো হওয়া শুরু করবে? ঠান্ডা মাথায় প্রতিটা বাক্য আস্তে ধীরে বুঝে নিতে পারি এই ভয়েস মেসেজটা থেকে। এই মেসেজটাও হাঁটতে হাঁটতে রেকর্ড করা। একজনের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম একটা ভয়েস মেসেজে। পরে মনে হইসে, এটা খুবই দরকারী আর আপনারও উপকারে আসবে ইন-শা-আল্লাহ। অনুসরণের নিয়্যাতে বুঝে বুঝে শুনে নেন, হ্যাঁ? জানায়েন শেষ করার পরে।

Lesson 7 : Allah is Greater | কিভাবে আল্লাহর বড়ত্ব ঘোষণা করবো?
বাক্য বা শব্দ নয়, বরং স্মরণ করতে হবে আল্লাহকে। কিভাবে করবেন?

Lesson 8 : কেন আল্লাহকে স্মরণ রাখবো: কুরআন কেন্দ্রিক আলোচনা |
১। একটা মাত্র পৃষ্ঠা। পড়তে লাগলো ২-৩ মিনিট। এরপরে লাইফ যা ছিলো, যেমন ছিলো, সেভাবেই রয়ে গেলো। কিছুই বদলালো না। সেই পৃষ্ঠাটাই যদি দেড়-দুই ঘন্টা ধরে কেউ আমাকে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বলে, তাহলে? যদি আমি সত্যিই বুঝে যাই যে, ওই পৃষ্ঠাটা কত ভারী? কত দামী তার দাবী, তখন? লাইফ বদলে যাবে ইন-শা-আল্লাহ। এই আলোচনায় সেই হেল্পটাই করতে চেয়েছি আপনাকে। সহজ করতে চেয়েছি আপনার জন্য। একবার শুনবেন, প্লিজ? ২। -সারাদিন কেন আল্লাহকে স্মরণ করতে থাকবো? -আল্লাহ বলেছেন, তাই। সফল হতে চাই, তাই। এই উত্তরটাই আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এবং এই সহজ উত্তরটাই আমরা কুরআনের কিছু আয়াত থেকে বুঝে নেয়ার চেষ্টা করেছি আজকের আলোচনায়। যদি আয়াতগুলো অনুভব করি আর আলোচনার পয়েন্টগুলোকে কাজে লাগাই, তাহলে আজকে থেকেই আমাদের নতুন জীবন শুরু হবে ইন-শা-আল্লাহ। এমনকি কুরআন আর সলাতের স্বাদও আমূল বদলে যাবে। নিজেই টের পাবেন কন্টিনিউ করতে থাকলে ইন-শা-আল্লাহ।

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet