Course Content
Lesson 1 : যে ফরজ বাদ দিয়েছি | A Forgotten Obligation
0/1
Lesson 2 : Living Tawheed | তাওহীদ যাপন
আমরা সাধারণ একটা দিনকে যাপনের সময়ে, বিভিন্ন কাজেকর্মে ডুবে যাওয়ার সময়ে তাওহীদকে, অর্থাৎ আল্লাহকেই ভুলে যাই। ফলে, স্পিরিচুয়াল থাকি না আর, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাই। বুঝে বুঝে কুরআন তিলাওয়াত করলেই বুঝবেন, আমাদের যাবতীয় ব্যক্তিগত ও সামষ্টিক ব্যর্থতার এটাই মূল এবং একমাত্র প্রধান কারণ। মানে, আমরা কাগজে লেখা তাওহীদ পড়েছি। বুঝেছি, মেনেও নিয়েছি, কিন্তু সেটাকে কাগজেই ফেলে রেখেছি। জীবনে এপ্লাই করতে শিখিনি। ফলে, স্পিরিচুয়ালি জীবিত হতে পারিনি। দুনিয়ার বুকে সবচাইতে অসাধারণ থিওরীটা বুঝে বুঝে শেখার পরেও প্র্যাক্টিক্যালি প্র্যাক্টিস করতে শিখিনি আমরা, ঠিক না? অথচ, এটা শেখাতেই কিতাবের পর কিতাব এসেছে! না, না, কাগজে ফেলে রাখতে না, বরং জীবনে কিভাবে হাঁটতে, বসতে প্র্যাক্টিক্যালি যাপন করতে হয় তাওহীদকে, সেটাকে হাতেকলমে শেখাতেই রাসূলের পর রাসূল এসেছেন একের পর এক। আর তো কোন নবী-রাসুল আসবেন না! এই মহা গুরুদায়িত্বটা তাই এখন আমাদের কাঁধে। আমরাই যাপন করা শিখবো, যাপন করবো, এরপরে অন্যদেরকে বুঝতে, যাপন করতে হেল্প করবো ইন-শা-আল্লাহ। অথচ আমরাই তো... এই তাওহীদকে প্র্যাক্টিক্যালি বুঝে বুঝে গভীর আর সুন্দর একটা জীবনকে যাপন করতে, আমাদের জন্যই একটা লাইভ আড্ডার আয়োজন করবো ইন-শা-আল্লাহ। দেখবেন, এই তাওহীদকে বুঝতে, তাওহীদকে যাপন করে করে ডিপলি স্পিরিচুয়াল একটা মানুষ হয়ে উঠতে, সঠিক পথে সঠিকভাবে এগুতে, যথাযথভাবে সংরক্ষিত এই কুরআন-সুন্নাহই যথেষ্ট। অন্য কোনো মত বা পথের কোনো প্রয়োজনই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ! আর কী লাগে? Correction: Taqdeem was mentioned in this discussion in a wrong place. I intended to mention the taqdeem found in the following ayat of the Qur’an, 9:51 (...wa 'alallahi falyatawakkalil muminun)
0/1
Lesson 3 : দুনিয়ার ভ্রান্তি | Delusion of Dunya
যা তোমাকে প্রতারিত করে— তাই ghurūr (ভ্রান্তি, delusion)। আমরা কি এই প্রতারণাটা বুঝি? একবার চিন্তায়-মননে গভীরভাবে বুঝে, উপলব্ধি করে ফেললে, পরীক্ষায় পাশ করাটা, সফল হওয়াটা কত্ত সহজ হয়ে যাবে, তাই না? যারা অস্বীকার করে, তাদের ওয়ার্ল্ডভিউ আর আমাদের ওয়ার্ল্ডভিউ তাই এক না। কক্ষনো না। তারা দেখে-মাপে বস্তুবাদী চোখ দিয়ে। কিন্তু আমরা বস্তুবাদী চোখের পাশাপাশি অন্তর্চক্ষুটাও খোলা রাখি। ফলে, আমরা তাওহীদের লেন্স দিয়েই প্রতিটা বিষয়কে দেখি, মাপি। সতর্কতার সাথে অবিরাম সচেতন থাকি। আর তাই, দুনিয়ার কিছুই আমাদেরকে, আমাদের কাজ আর চিন্তাকে ভ্রান্তিতে ফেলতে পারে না আর। আলোচনাটা বুঝে নিলে, ইন-শা-আল্লাহ, আপনার লাইফে, চিন্তায়, কাজে ডীপ একটা ইম্প্যাক্ট পড়বেই পড়বে। জানায়েন, প্লিজ।
0/1
Lesson 4 : পাঁচটা ঘটনা | Five Incidents
আমরা কি দুনিয়াকে সেই চোখে দেখি, যেভাবে আল্লাহ দেখতে বলেন? নাকি অন্ধত্ব আমাদেরকে... কুরআন কি সত্যি সত্যি আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, নাকি আমার দৃষ্টিভঙ্গিও অবিশ্বাসী, অস্বীকারকারীদের মতো? এই পাঁচটা ঘটনা তাওহীদকে আরো ভালভাবে বুঝতে হেল্প করবে। ঈমানের সাথে জীবনটাকে যাপন করতে, চিন্তা করতে সহায়তা করবে আমাদেরকে, ইন-শা-আল্লাহ। আচ্ছা, আপনার জীবন আর চিন্তার প্যাটার্ন কি আসলেই বদলাচ্ছে? কোনোভাবে কি উপকৃত হয়েছেন "বুঝার পরে"? জানায়েন, প্লিজ।
0/1
Lesson 5 : সুরা লাহাব: আপনি-আমিও কি ওদের মতো না?
আসলে অনেকদিন ধরে এই আলোচনাটা করবার চেষ্টা করছিলাম। পড়াশোনাও করেছি অনেকদিন ধরে। অনেক অনেক আলোচনা শুনেছি, পড়েছি। প্রতিটা শব্দ নিয়ে ঘেঁটেছি। এরপরে আপনার জন্য একদম সিম্পল আর সহজ ভাষায় ডিজাইন করার চেষ্টা করেছি, যেন আল্লাহর কথাগুলো একদম সহজে বুঝে নিয়ে, অপূর্ব সুন্দর একটা মানুষে বদলে যেতে পারেন। অন্তত চেষ্টাটুকু যেন করতে পারেন। কিন্তু কপাল! কাজের প্রচন্ড প্রেশারে এতদিনেও তৌফিক হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা। আজকে করলাম কি, নিজেকে এক রকম জোর করেই ফ্যামিলির সাথে বসালাম। ফলে, আল্লাহ সহজ করে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই, আমি চাই আপনি সব কমতি আর ভুল-ত্রুটির দিকে খেয়াল না করে, আল্লাহ কী বলেছেন, আল্লাহ কী চাচ্ছেন আপনার-আমার কাছে, সেখানে ফোকাস দিবেন। কুরআন শেখার জন্য, বুঝার জন্য, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য এক মনে, এক ধ্যানে বুঝে বুঝে একটানা পুরোটা শুনবেন। ঠিক আছে, ইন-শা-আল্লাহ? এরপরে কমেন্টে মাত্র তিনটা বিষয় জানাবেন, প্লিজ। এক, আলোচনাটা শোনার সময়ে আপনার অন্তরে কী কী অনুভূতি হচ্ছিলো? দুই, কী কী রিয়েলাইজেশান হয়েছে পুরোটা মন দিয়ে বুঝে নেয়ার পরে? এবং তিন, আল্লাহর কথা বুঝে নেয়ার পরে আপনি নিজেকে কিভাবে বদলাবেন আজকে থেকে? নাকি আল্লাহর কথা জেনে-বুঝেও আগের মতোই রয়ে যাবেন? এই তিনটা বিস্তারিত উত্তরের অপেক্ষায় রইলাম কিন্তু।
0/1
Deep Cleansing